Source
তার শিক্ষক তাকে ইংরেজি শেখাতে যথাসাধ্য চেষ্টা করলেন কিন্তু লোকটি কেবল তিনটি শব্দ লিখতে পারল। সে yes, no এবং very good শব্দগুলোর অর্থ না জেনেই সেগুলো শিখল। সে তার নিজের গ্রামে আসল। কেউ যদি তাকে কোনো প্রশ্ন করে অথবা তার সাথে কোনো বিষয়ে আলোচনা করে সে yes, no অথবা very good শব্দগুলো বলে থাকে ।
Source
একরাতে গ্রামে একটি চুরির ঘটনা ঘটল এবং পুলিশ আসল । এক পুলিশ অফিসার তদন্তের জন্য ঘটনাস্থলে গেলেন। তিনি অনেক গ্রামবাসীকে জিজ্ঞেস করলেন, তারা চুরির ব্যাপারে কিছু জানে কি না। অবশেষে পুলিশ অফিসার সেই লোকটির কাছে এলেন এবং বললেন, “আমরা সন্দেহ করছি আপনি এই চুরির ঘটনার সাথে জড়িত।” লোকটি তৎক্ষণাৎ বলল 'yes'। পুলিশ অফিসার পুনরায় বললেন, আমরা যদি আপনাকে পুলিশ হেফাজতে নিয়ে যাই আপনার আপত্তি আছে কি?” সে বলল 'no'। তারপর পুলিশ অফিসার তাকে বললেন, “আমরা এখন আপনাকে গ্রেফতার করব।” লোকটি গর্বের সাথে বলল, 'very good'। এইভাবে সে গ্রেফতার হলো এবং জেলে গেল। সে তার অল্পবিদ্যা ও নির্বোধভাবে কথা বলার জন্য শাস্তি পেল।

